কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামী হিন্দু শাখার ৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন। শনিবার রাতের সংবাদ সম্মেলনে এই ঘোষণা করা হয়।
হিন্দু শাখার সভাপতি মনজ মল্লিক ওরফে ঝন্টু লিখিত বক্তব্যে বলেন, পারিবারিক ও সামাজিক কারণে তিনি এবং সহসভাপতি, উপদেষ্টা ও সদস্যসহ মোট ৯ জন পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন।
পদত্যাগ করা নেতাদের মধ্যে রয়েছেন ওয়ার্ড সভাপতি মনজ মল্লিক, সহসভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার এবং সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী ও শিশির মল্লিক।
উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ বলেন, সম্প্রতি নতুন কমিটি গঠিত হয়েছে, তবে পদত্যাগের বিষয়ে তার কাছে বিস্তারিত তথ্য নেই।





