পুরান ঢাকার চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে।


সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, তিনতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার পর দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে আছে।


\r\n\r\n

ফায়ার সার্ভিস জানায়, এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।