চট্টগ্রামের বোয়ালখালীতে ৪৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ জয় দে (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

গ্রেপ্তার জয় দে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব শাকপুরা গ্রামের বাসিন্দা। তিনি মৃত বাবুল দে’র ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শাকপুরা লালারহাট এলাকায় মদ বিক্রির সময় সেনাবাহিনী তাকে আটক করে। পরে তাকে বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়।

রোববার (১৮ জানুয়ারি) তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। এরপর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।