শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের তৃণমূল নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল সমাবেশে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান প্রধান অতিথি হিসেবে ডা. রেজাউল করিমের নাম ঘোষণা করেন।
ডা. এ টি এম রেজাউল করিম বর্তমানে পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর এবং রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই আসনের শেষ সংসদ সদস্য ছিলেন, বর্তমানে বিদেশে পলাতক আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাছান মাহমুদ।
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে অধ্যক্ষ আমিরুজ্জামান কেন্দ্রীয় জামায়াতের কাছে তার প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন, যা কেন্দ্রীয় নির্বাচনী বোর্ড গ্রহণ করেছে।
দায়িত্বশীল সমাবেশে নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিমের জয় নিশ্চিত করতে তারা একযোগে কাজ করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমীন চৌধুরী, পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. এ টি এম রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার এবং রাঙ্গুনিয়া উপজেলা আমির মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালক অধ্যাপক ফজলুল করিম।





