চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে যোহরের নামাজের পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, মেরিন সাইন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের সাবেক ডিন ও চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম, কলেজ পরিদর্শক ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক আমির মুহাম্মদ নসরুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী, চাকসুর কোষাধ্যক্ষ ও চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, চাকসুর ভিপি ইব্রাহিম রনি, জিএস সাঈদ বিন হাবিবসহ বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি জানে আলমসহ বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাজার নামাজের ইমামতি করেন ছবির কেন্দ্রীয় মসজিদের খতিব আবু দাউদ মোহাম্মদ মামুন। নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।