চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি এবং সেক্রেটারি মোহাম্মদ পারভেজ। 

সেমবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম শহরের একটি মিলনায়তনে আয়োজিত জরুরি সদস্য সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৬ সেশনের জন্য সভাপতি  এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। 

সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। এছাড়াও কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির, বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ গালিব, শরিফ উদ্দিন পাটোয়ারী, এস এম আমজাদ হোসাইনসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।