চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মফিজ মোড়ে আয়োজিত এক পথসভায় বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ৬০ জন কর্মী। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. কেরামত আলী। তিনি নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
যোগদানকারীরা জানান, আদর্শগত ও রাজনৈতিক বাস্তবতার কারণে তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। ডা. কেরামত আলী বলেন, সত্য ও ইনসাফভিত্তিক রাজনীতির মাধ্যমেই মানবিক কল্যাণরাষ্ট্র গড়া সম্ভব। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





