চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার বিকেল তিনটায় ক্যাম্পাসের জারুলতলায় আয়োজিত অনুষ্ঠানে প্যানেলের নাম ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় মানবসম্পদ সম্পাদক সাইদুল ইসলাম।
প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও ইতিহাস বিভাগের এমফিল গবেষক ইব্রাহিম হোসেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক ও ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সাঈদ বিন হাবিব। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে আছেন শাহজালাল হলের সভাপতি ও ফিন্যান্স বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আকাশ দাশ, যিনি হিন্দুধর্মাবলম্বী।
সাইদুল ইসলাম বলেন, “আমাদের প্যানেলটি অন্তর্ভুক্তিমূলক। এখানে ভিন্ন ধর্মাবলম্বী প্রার্থী যেমন আছেন, তেমনি নারী শিক্ষার্থীরাও স্থান পেয়েছেন।”
প্যানেল ঘোষণার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আলী বলেন, “ছাত্রদল একসময় আমাদের সহযোদ্ধা ছিল। কিন্তু এখন তারা অহেতুক অভিযোগ করছে।”
ঘোষিত প্যানেলে আরও রয়েছেন—
খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ শাওন
সহ–খেলাধুলা সম্পাদক: শাহপরাণ মারুফ
সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: হারেজুল ইসলাম
সহ–সাহিত্য সম্পাদক: জিহাদ হোসেন
দপ্তর সম্পাদক: আবদুল্লাহ আল নোমান
সহদপ্তর সম্পাদক: জান্নাতুল আদন
ছাত্রীকল্যাণ সম্পাদক: নাহিমা আক্তার
সহ–ছাত্রীকল্যাণ সম্পাদক: জান্নাতুল ফেরদাউস
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক: মাহবুবুর রহমান
গবেষণা ও উন্নয়ন সম্পাদক: তানভীর আঞ্জুম
সমাজসেবা ও পরিবেশ সম্পাদক: তাহসিনা রহমান
স্বাস্থ্য সম্পাদক: আফনান হাসান
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: মোনায়েম শরীফ
ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক: মেহেদি হাসান
যোগাযোগ ও আবাসন সম্পাদক: ইসহাক ভূঁইয়া
সহ–যোগাযোগ সম্পাদক: ওবায়দুল সালমান
আইন ও মানবাধিকার সম্পাদক: তাওহিদ রাব্বি
পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক: মাসুম বিল্লাহ
এ ছাড়া নির্বাহী সদস্য পদে আছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, সোহানুর রহমান ও আদনান শরিফ।





