বাংলাদেশ ব্যাংক চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে ৫ কোটি মার্কিন ডলার ক্রয় করেছে। প্রতি ডলারের বিনিময় হার নির্ধারণ করা হয়েছে ১২২ দশমিক ৭৫ টাকা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসে এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি মার্কিন ডলার। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ডলার ক্রয় হয়েছে ৫ হাজার ৬১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।





