ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) দাবি করেছে, দায়িত্ব গ্রহণের প্রথম চার মাসে শিক্ষার্থীদের কল্যাণে মোট ২২৫টি কাজ ও উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ‘ডাকসুর চার মাস: কার্যবিবরণী ও জবাবদিহিতা’ শীর্ষক কার্যক্রম উপস্থাপন করা হয়। একই সঙ্গে ‘দায়িত্বগ্রহণের প্রথম চার মাসে ডাকসুর কার্যবিবরণী’ ও ‘প্রতিনিধি সম্মেলন ২০২৫’ শীর্ষক দুটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ জানান, “১৪ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা শিক্ষার্থীদের কাছে জবাবদিহিতার অঙ্গীকার করেছি। চার মাসের কার্যক্রমের পূর্ণ হিসাব আজ উপস্থাপন করছি। নির্বাচনে প্রতিশ্রুত ইশতেহারের সব গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়নের চেষ্টা করেছি।”
ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, “বাজেট সংকট ও প্রশাসনিক অসহযোগিতার মধ্যেও আমরা কাজ চালিয়ে গিয়েছি। অ্যালামনাই, রিসোর্স পারসন ও দাতাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ৩৩টি খাতে প্রায় ২২৫টি উদ্যোগ সম্পন্ন করেছি।”
সংবাদ সম্মেলনে চার মাসে বাস্তবায়িত উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে:প্রতি বছর ডাকসু নির্বাচন আয়োজনের জন্য একাডেমিক ক্যালেন্ডারে নির্বাচন অন্তর্ভুক্তির প্রস্তাব
- \r\n
- \r\n
শেখ হাসিনার আজীবন সদস্যপদ সংক্রান্ত রেজুলেশন বাতিল
\r\n \r\n - \r\n
কেন্দ্রীয় মসজিদ সংস্কার ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (প্রায় ২.৫ কোটি টাকা ব্যয়)
\r\n \r\n - \r\n
নতুন ছাত্রী হল নির্মাণ ত্বরান্বিত করতে কূটনৈতিক আলোচনা
\r\n \r\n - \r\n
মেডিকেল সেন্টার সংস্কার ও নতুন অ্যাম্বুলেন্স সংযোজন
\r\n \r\n - \r\n
বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ, মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি
\r\n \r\n - \r\n
গবেষণা, স্কিল ডেভেলপমেন্ট ও ভাষা প্রশিক্ষণ কার্যক্রম
\r\n \r\n - \r\n
পরিবহন খাতে নতুন বাস, ইলেকট্রিক শাটল ও সান্ধ্যকালীন বাস ট্রিপ চালু
\r\n
এছাড়া সাংস্কৃতিক, সাহিত্য, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা, নারী নিরাপত্তা ও ক্রীড়া খাতেও একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।
\r\nসংবাদ সম্মেলনে ডাকসুর বিভিন্ন সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।





