জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভর্তি হওয়ার প্রায় এক সপ্তাহ পর বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হবে।
গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন রিজভী। কয়েকদিন পর্যবেক্ষণ ও চিকিৎসার পর তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকরা তাকে বাসায় ফেরার অনুমতি দিয়েছেন।
রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি এখন স্থিতিশীল আছেন। বাসায় থেকেও নিয়মিত ওষুধ গ্রহণ এবং প্রয়োজনীয় ফলো-আপ চিকিৎসা চালিয়ে যাবেন।
এর আগে গত বুধবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। দলীয় নেতাকর্মীরাও তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।





