চিটাগং ইউনিভার্সিটি এলামনাই ফেডারেশন অব ইউএসএ'র নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ২০২৬-২০২৭ মেয়াদে দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন ১৯ সদস্যের এই কমিটি।

নতুন কমিটিতে প্রেসিডেন্ট হয়েছেন রায়হানুল ইসলাম চৌধুরী এবং জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরী টিপু।
অন্যান্য নির্বাচিতরা হলেন—সৈয়দ মঈন, মো. মাওলা দিলু ও জামশেদ হোসেন (ভাইস প্রেসিডেন্ট); প্রতাপ চন্দ্র শীল ও লুৎফুন ভুঁইয়া হেনা (জয়েন্ট সেক্রেটারি); ইকরামুল বাকী (ট্রেজারার); মোহাম্মদ হুদা (অর্গানাইজিং সেক্রেটারি); এহসান জুয়েল (প্রেস, মিডিয়া ও পাবলিকেশন সেক্রেটারি); মোহাম্মদ কামাল (এডুকেশন ও কালচারাল সেক্রেটারি); এবং আমানা রশিদ (সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চুন্নু জামান, সারোয়ার কামাল, আবদুল ওয়াহেদ মাহফুজ, মোস্তফা আমিন খোকন, সাবের চৌধুরী, মোহাম্মদ সারোয়ার হোসেন ফরিদ ও আহমেদ শহীদ।

তিন সদস্যের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করে। গত আগস্টে বোস্টনে অনুষ্ঠিত সংগঠনের দ্বিতীয় কনভেনশনে বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যালামনাই এসোসিয়েশনগুলোর অংশগ্রহণের মাধ্যমে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়।
নির্বাচিত কমিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়াতে কাজ করবে তারা। একই সঙ্গে ফেডারেশনের কার্যক্রমকে আরও গতিশীল করা, নতুন কর্মসূচি গ্রহণ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা বাড়াতে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নতুন নেতৃত্ব।
২০১৭ সালে প্রতিষ্ঠিত এই ফেডারেশন যুক্তরাষ্ট্রে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে সক্রিয়ভাবে কাজ করে আসছে।