চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে ১ টি বিদেশি(ইউএসএ)পিস্তল ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৪শে জুলাই) দুপুর ১২টার টায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,বেসামরিক সোর্সের তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন নতুনপাড়া বিওপির একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার সকাল পৌনে ৬ টার দিকে সীমান্ত পিলার ৬৪/৪-এস হতে ৩ কি.মি. বাংলােদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।এসময় জাকাউল্লাহর ইটভাটার পাশ থেকে মালিকবিহীন অবস্থায় হয় ১টি বিদেশি(ইউ এস এ) পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়,উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি জীবননগর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।






