সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির পরাজিত হয়েছেন। নির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত বর্ষীয়ান রাজনীতিক নাছির চৌধুরী। নাছির চৌধুরী পেয়েছেন ৯৯,৫২২ ভোট, শিশির মনির পেয়েছেন ৬৩,২২০ ভোট।

\r\n

পরাজয়ের পর শিশির মনির ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, “আমরা ছায়া মন্ত্রীপরিষদ গঠন করব ইনশাআল্লাহ।” রোববার তিনি আরও মন্তব্য করেছেন, রাজনীতিতে নতুনত্ব আনা প্রয়োজন। সরকারি দল মন্ত্রিসভা গঠন করবে, বিরোধীদল ছায়া মন্ত্রিসভা গঠন করবে। এতে সংসদের ভেতরে এবং বাইরে তুমুল বিতর্ক হবে এবং সৃষ্টিশীল নেতৃত্ব গড়ে উঠবে।

\r\n

ফল ঘোষণার পর শিশির মনির সৌজন্য সাক্ষাতে বিজয়ী নাছির চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করে শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

\r\n

ভোটের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যক সমর্থন পাওয়ায় অনেক ভোটার মনে করছেন, শিশির মনির স্থানীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। অন্যদিকে বিজয়ী নাছির চৌধুরী শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সন্তোষ প্রকাশ করে এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন।