বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসনে অংশগ্রহণের সুযোগ দিয়েছে। এই আসন ছাড়ের মাধ্যমে দলটি আসন সমঝোতার অংশ হিসেবে নির্বাচনে অংশ নেবে।


\r\n

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। এ সময় জমিয়তের নেতারাও উপস্থিত ছিলেন।


\r\n

বিএনপি মহাসচিব জানিয়েছেন, সিলেট-৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব প্রতিদ্বন্দ্বিতা করবেন।


\r\n

ফখরুল বলেন, এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না এবং দল সকলকে এই সিদ্ধান্ত মানতে বলেছে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


\r\n

তিনি আরও জানান, জমিয়ত নেতারা তাদের দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচনে অংশ নেবেন।