ভারতের জম্মু ও কাশ্মীরে তুষারধসে সাতজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার শ্রীনগর-লেহ জাতীয় মহাসড়কে একাধিক তুষারধসের ঘটনা ঘটে।


বিকেলে জিরো পয়েন্ট থেকে মিনিমার্গের মধ্যবর্তী এলাকায় পরপর কয়েকটি তুষারধস নেমে আসে। এতে বেশ কয়েকটি যানবাহন বরফের নিচে চাপা পড়ে যায়, যার ফলে হতাহতের ঘটনা ঘটে।


ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও জম্মু-কাশ্মীরের বিজেপি নেতা জিতেন্দ্র সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জোজিলা পাস এলাকায় হতাহতদের তথ্য নিশ্চিত করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।

সূত্র: গ্রেটার কাশ্মীর