ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।


শুক্রবার (১৩ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে তারা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবতা পালন করা হয় এবং পরবর্তীতে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।


এরপর নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার শেরে-বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করবেন।