জাফলং থেকে লুট হওয়া আরও ৭ হাজার ঘনফুট পাথর জৈন্তাপুরের আসামপাড়া এলাকা থেকে জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।শুক্রবার (১৫আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল জেলা প্রশাসনের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব পাথর জব্দ করে।

\r\n

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার হওয়া পাথর পুনরায় জাফলং নদীতে প্রতিস্থাপনের কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে।জাফলং এলাকা থেকে পাথর লুট ও অবৈধভাবে মজুদ রোধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত তিনদিনে জাফলং ও সাদা পাথর থেকে লুট হওয়া পাথরের মধ্যে মোট ১ লাখ ২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এরমধ্যে আছে নারায়নগঞ্জ থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার হওয়া ৪০ হাজার মেট্রিক টন।