জাবি প্রতিনিধি : গত ২১ সেপ্টেম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৪তম আবর্তনের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। নতুন এই ব্যাচকে উষ্ণ শুভেচ্ছা ও আনুষ্ঠানিক ভাবে বরণ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাবি শাখা। 

মঙ্গলবার(৯ডিসেম্বর)বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে নবীন বরণ অনুষ্ঠানটি আয়োজন করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,(জাবি শাখা)। 

ফার্মেসি বিভাগের ৫৪তম আবর্তনের শিক্ষার্থী রাফিন বলেন, ‘আজ আমাদের ৫৪তম আবর্তনকে যে নবীনবরণ দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সেটির অংশ হতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করছি। আয়োজনটি ছোট পরিসরের হলেও অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছিল, যা আমাদের ভালো লেগেছে। এখানে এসে সংগঠনটি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। বক্তারা সাধারণ মানুষের অধিকার ও সংগ্রামের বিষয়ে যে সুন্দর আলোচনা করেছেন, তা আমাদের দৃষ্টিভঙ্গি আরও সমৃদ্ধ করেছে।’

 সাংবাদিকতা বিভাগের ৫৪ তম আবর্তনের শিক্ষার্থী হুমাইরা চৌধুরী বলেন,'আয়োজনটা সত্যিই ভালো লেগেছে। আলোচনা খুব সুন্দর হয়েছিল, নতুন অনেক কথা শুনতে পেলাম। আমাদের বই উপহার দিয়েছে—এটাও বেশ ভালো লেগেছে। শেষে ছোট্ট একটা সাংস্কৃতিক আয়োজন ছিল, সেটাও দারুণ উপভোগ করেছি।’



সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সংগঠক সোহাগী সামিয়া বলেন, 'আজকে ৯ ডিসেম্বর আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ৫৪ তম আবর্তনের জন্য নবীণবরণ আয়োজন করেছি।একই সাথে যেহেতু ডিসেম্বর মাস,মুক্তিযুদ্ধের মাস,মুক্তিযুদ্ধের স্মরণে আমরা এই কাজটি করেছি।আমরা মুক্তিযুদ্ধের প্রদর্শনী,জুলাই গণ অভ্যুত্থানের প্রদর্শনী রেখেছি।আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদের সমাজের প্রতি যে দায়িত্ব ,ক্যাম্পাসের প্রতি যে দায়িত্ব ,সেই দায়িত্ববোধের জায়গা টা যেন তৈরি হয় সেই আহবান টা আমরা তাদের কাছে রেখেছি।এবং তারা যেন দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হন সেই আহবান টা আমাদের পক্ষ থেকে এসেছে।একইসাথে বিশ্ববিদ্যালয় ও সারা দেশ জুড়ে যেভাবে মানুষের উপর দুঃশাসন অব্যাহত রয়েছে তার বিরুদ্ধে সকলে সামিল হওয়ার আহবান করছি'।