জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।


নতুন কমিটিতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী মো. আল আমিন হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের একই আবর্তনের শিক্ষার্থী আরিফুজ্জামান লিমন।


বুধবার (১০ ডিসেম্বর) সদ্য বিদায়ী সভাপতি মো. সোহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।


কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন মোহসিনা মীম, আরিয়ান জারা লামিসা, নুসরাত জাহান সুবা, এমিল ইসলাম শাহিন, সুপ্তি মালাকার, মাধবি বসাক, রাইয়্যান মিয়া, ইমরান হোসেন, সন্তু কর্মকার, সৌরভ বসাক, সানজিদা শান্তা এবং সুমাইয়া মিম।


যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আরিফুজ্জামান লিমন, অনিক হাসান, নাজমুল হাসান ফারুক, শফিউল আলম ফাহিম, নাফিজ, নাফিয়া জামান তন্নি, উৎপল চক্রবর্তী, নিপা আক্তার, রাফি, মো. সাকিব হোসেন, তানজিনা নাহার, মেহেদি হাসান এবং হাবিবা খাতুন।

উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন
অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুর, অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, অধ্যাপক ড. এ. এইচ. এম. সা'দৎ, অধ্যাপক ড. ইসমত আরা, অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অধ্যাপক ড. মো. ইনামুল হক, অধ্যাপক ড. তাসলিমা নাহার এবং সহযোগী অধ্যাপক তানিয়া শারমীন।

নতুন সভাপতি মো. আল আমিন হোসেন বলেন,
“আপনাদের বিশ্বাস আর ভালোবাসায় আমি টাঙ্গাইল জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছি। এটি শুধু আমার সাফল্য নয়, আমাদের সবার যৌথ পরিশ্রমের ফল। আপনাদের সমর্থন আমাকে আরও দায়িত্বশীল করেছে। শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।

এই যাত্রায় যারা পাশে ছিলেন, পরামর্শ দিয়েছেন, অনুপ্রাণিত করেছেন—সিনিয়র, জুনিয়র, ব্যাচমেট—সবাইকে ধন্যবাদ। আমরা একসঙ্গে লক্ষ্য পূরণ করতে পারবো, আমি বিশ্বাস করি। আমার জন্য দোয়া করবেন।”