জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী মুশফিকুর রিজনকে সভাপতি ও সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী মোঃ ফয়েজ হাওলাদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সংগঠনের সদ্য বিদায়ী সহ-সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাহমুদুল হাসান আসিফ, খায়ের মাহমুদ, পিটি ইলিয়াস, মিসবাউল হক, আবিদ হাওলাদার, সৈকত, আশিকুর রাহমান, ফারজানা ইসলাম মনি, তাওহিদুল ইসলাম তামিম, মোঃ মাসুম ও দ্বীপক হালদার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান, আরিফ হোসেন, জাওয়াদ বিন মিজান, তাজনীন নাহার তাম্মি, মোঃ ইরাজুল ইসলাম, নাহিদ ও রায়হানুল আজম রেহান। এছাড়া বিভিন্ন পদে মোট ৪৫ জন মনোনীত হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোঃ আল মাউম সাজিদ, দপ্তর সম্পাদক ইমন মিয়া, প্রচার সম্পাদক সাথি আক্তার, সাহিত্য সম্পাদক আশিকুল ইসলাম রায়হান, সংস্কৃতি সম্পাদক হুমায়রা নূর সারা, ক্রীড়া সম্পাদক শাফিন আহমেদ, শিক্ষা সম্পাদক ইয়াশ হালদার পিযুষ, বিজ্ঞান সম্পাদক সেতু দাস, ছাত্রী বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন লিমা ও পরিবেশ সম্পাদক মনির হোসাইন মিরন।
নতুন সভাপতি মুশফিকুর রিজন বলেন, “বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির মূল লক্ষ্য হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশাল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। আমরা চেষ্টা করবো সবাইকে একত্রিত করে কাজ করার মাধ্যমে আমাদের সংগঠনকে আরও এগিয়ে নিতে।”





