জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


আটক ব্যক্তির নাম মোহাম্মদ ছরওয়ার আলম। তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত। মঙ্গলবার গভীর রাতে মতিঝিলের এজিবি কলোনি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ছরওয়ার আলমকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।