সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আনুষ্ঠানিকভাবে তিনি সংগঠনের সদস্য হিসেবে নাম লেখান।

\r\n

সাক্ষাৎকালে মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামের নীতি, আদর্শ ও অবিচল অবস্থানে তার পূর্ণ আস্থা এবং সন্তোষ প্রকাশ করেন। তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণ করেন।

\r\n

এ সময় তিনি ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বাকি জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামের নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি অনুগত থাকার অঙ্গীকারও করেন। পরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাকে আন্তরিকভাবে আলিঙ্গন করে দীর্ঘ নেক হায়াত কামনা করেন।