বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাঁচ সদস্যের একটি আন্তর্জাতিক প্রতিনিধিদল। রোববার (৬ জুলাই) বেলা ১১টায় রাজধানীর মুগদায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


প্রতিনিধিদলে ছিলেন এশিয়ান ফোরাম ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান ড. সাইয়েদ আজমান বিন সাইয়েদ আহমাদ নভভি, ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মুহাম্মাদ সুহাদা ওসমান, এশিয়ান ফোরাম ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট ও জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ড. মাহমুদ এইভ আবিয়ারি এবং ফোরামের কো-অর্ডিনেটর মুহাম্মাদ ফাইয়েজ বিন মুহাম্মাদ নবী।


সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, মাওলানা আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ইসলামিক দাওয়াহ সার্কেল মালয়েশিয়ার সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানসুর।


সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক, মুসলিম বিশ্বের বর্তমান চ্যালেঞ্জ ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।