আগামীকাল রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস বন্ধ থাকবে এবং পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ক্লাস ও অফিস স্বাভাবিকভাবে চলবে। তবে পূর্বনির্ধারিত সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে।
এ তথ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নির্বাচনকেন্দ্রিক টানা চার দিনের কার্যক্রমের কারণে রোববার বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে আজ শনিবার থেকে ভোট গণনা শুরু হয়েছে এবং এটি তিন দিন ধরে চলছে। নির্বাচন কমিশন আশা করছে, সন্ধ্যার মধ্যে ফলাফল ঘোষণা করতে পারবে।
\r\n\r\n\r\n\r\n
তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম রোববারও চলবে। সংশ্লিষ্ট কার্যালয়গুলো খোলা থাকবে এবং ভর্তির কাজে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তা–কর্মচারীরা অফিসে উপস্থিত থাকবেন।





