চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে জামায়েত ইসলামীর দায়িত্বশীল নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯আগস্ট)বিকেল ৪ টায় উপজেলার সীমান্ত ইউনিয়ন করতোয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা ২ আসনের নির্বাচন পরিচালক ও নায়েবে আমির মাওলানা মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ মহিউদ্দিন সদস্য সচিব বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা ২ আসন।

বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখার আমির  মাওলানা  মোঃ সাজেদুর রহমান। নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন। সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহেদ। আমির ৪ নং সীমান্ত ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী আরো ইউনিয়ন ওয়ার্ড ইউনিট দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সীমান্তে ইউনিয়ন মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করেন চুয়াডাঙ্গা ২ আসন নির্বাচন পরিচালক মাওঃ মোঃ আজিজুর রহমান। ১নং ওয়ার্ড গয়েশপুর মোহাম্মদ নাসির উদ্দিন ২ নং ওয়ার্ড গোয়ালপাড়া  মোহাম্মদ জহুর আলম ৩ নং ওয়ার্ড নতুন পাড়া সদর পাড়া মোহাম্মদ বকুল মিয়া ৪নং ওয়ার্ড মেদিনীপুর মোঃ সিরাজুল ইসলাম  ৫ নং ওয়ার্ড হরিহর নগর ইনামুল হক ৬নং ওয়ার্ড বেনীপুর ধান্যখোলা মোঃ জিল্লুর রহমান  ৮ নং ওয়ার্ড কয়া মোহাম্মদ বদরুল হাসান স্যার।