ফরিদপুরের সদর উপজেলার বংকিরা গ্রামে জুমার নামাজের সময় এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি হয়ে গেছে।


\r\n

পুলিশ ও এলাকাবাসী জানায়, বংকিরা পুলিশ ফাড়ির কনস্টেবল জুয়েল মিয়া শুক্রবার জুমার নামাজ পড়তে সায়াদাতিয়া বায়তুল মামুর জামে মসজিদে যান।


তিনি মসজিদের বাইরে মোটরসাইকেলটি দাঁড় করান। নামাজ শেষ করে ফিরে আসার সময় তিনি মোটরসাইকেলটি পাননি।


\r\n

মসজিদ কমিটির সভাপতি হায়দার আলী জোয়াদ্দার বলেন, মুহূর্তের মধ্যে চোর মোটরসাইকেলটি নিয়ে পালিয়েছে।