দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান।


\r\n

শনিবার (১ নভেম্বর) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে তিনি বলেন, জুলাই সনদে ঘোষিত সংস্কারমূলক অঙ্গীকারসমূহ দ্রুত বাস্তবায়ন না হলে শ্রমজীবী জনগোষ্ঠীসহ সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।


\r\n

তিনি বলেন, লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি, ন্যায্য মজুরি না পাওয়া, কর্মসংস্থানের সংকট ও নিরাপত্তাহীনতা—এসব কারণে শ্রমজীবী মানুষ এখন চরম দুশ্চিন্তায় রয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক ভারসাম্য এবং শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে জুলাই সনদের বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে।


\r\n

সরকারের প্রতি আহ্বান জানিয়ে খলিলুর রহমান বলেন, দেশের শ্রমিক ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তাই জুলাই সনদ দ্রুত কার্যকর করে জাতি ও শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।


\r\n

বৈঠকে সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসাইন, সিনিয়র সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান, মো. হারুনুর রশিদ, যুগ্ম সেক্রেটারি জেনারেল এইচ এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ নাজিম উদ্দিন, দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুল করিম এবং অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলামসহ অন্যান্য নেতারা।