আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দলের সঙ্গে জোট না করে এককভাবেই নির্বাচনে অংশ নেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।


\r\n

শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

\r\n

তিনি জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া দুই প্রার্থী বাদে ২৬৮টি আসনে দলের বৈধ প্রার্থীরা মাঠে সক্রিয়ভাবে নির্বাচনী কাজ করছেন এবং তারা সবাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না বলেও জানান তিনি।


\r\n

গাজী আতাউর রহমান আরও বলেন, বাকি ৩২টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন দেবে। তবে কোন দল বা প্রার্থীকে সমর্থন দেওয়া হবে, সে বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে।