জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের স্বাস্থ্য অবকাঠামো আরও শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

শনিবার বেলা ১১টার দিকে হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির মিটিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন,
“জয়পুরহাটের মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়ন আমাদের অগ্রাধিকার। হাসপাতাল সম্প্রসারণ ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হবে।”

সভায় উপস্থিত ছিলেন—জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব উন নবী, তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শামসুজ্জোহা, রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট। 
এ ছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।


স্থানীয়রা মনে করছেন, হাসপাতাল সম্প্রসারণ ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলে জেলার চিকিৎসা সুবিধায় আমূল পরিবর্তন আসবে।