সিরিজ নির্ধারণী ম্যাচে টস হারার পর বোলিংয়ে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করছে সফরকারী আয়ারল্যান্ড।


শনিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।


সিরিজ বাঁচাতে বাংলাদেশ দল তিন পরিবর্তন করেছে। প্রথম ম্যাচ খেলা জাকের আলী, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম আজ দলে নেই। তাদের জায়গায় দলে ফিরেছেন নুরুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন এবং মেহেদী হাসান।


আয়ারল্যান্ড দলে একটি পরিবর্তন এসেছে। কার্টিস ক্যাম্ফারের জায়গায় দলে সুযোগ পেয়েছেন বেন কালিজ।


বাংলাদেশ দল: লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহিদ হৃদয়, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান।


আয়ারল্যান্ড দল: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার, বেন কালিজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডাইর, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিস, জশ লিটল।