যুক্তরাষ্ট্রের হামলার সময়সীমা পিছিয়ে দেওয়ার ঘোষণা দেয়ার পর ইরানের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে তেলের বাজারে চাপ কিছুটা কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমিয়েছে, খবর দিয়েছে আল জাজিরা।
\r\nগতকাল বৃহস্পতিবার তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। তবে শুক্রবার (২৭ মার্চ) দাম কিছুটা কমলেও আগের দিনের সেই বড় উল্লম্ফন পুরোপুরি কমানো সম্ভব হয়নি। বাজার বিশ্লেষকরা বলছেন, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের ধারণা যত দীর্ঘস্থায়ী হচ্ছে, তেলের বাজারে অনিশ্চয়তা তত বাড়ছে।
\r\nশুক্রবার রাত আড়াইটায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১.৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩.০৭ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.৮ শতাংশ কমে ১০৬.১২ ডলারে অবস্থান করছে।
\r\nইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে ডব্লিউটিআই তেলের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ।





