ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়, ক্যাডেট কলেজ, মেডিকেল কলেজ, বিমানবন্দর ও আইটি হাব স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা ১১:৩০ মিনিটে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি এসব ঘোষণা দেন।


\r\n

তারেক রহমান বলেন, “আমরা দেশকে এগিয়ে নিতে চাই। এর জন্য ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়কে শিল্পাঞ্চলে রূপান্তর করতে চাই। পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিয়ে জয় নিশ্চিত করতে হবে।”


\r\n

তিনি আরও বলেন, “মানুষের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছিল, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে তা ফিরিয়ে আনতে হবে। বিগত ১৬ বছরে স্বৈরাচার শুধু নিজের স্বার্থ দেখেছে। আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে চাই এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চাই।”


\r\n

পঞ্চগড়ে চিনিকল, চা ও রেশন শিল্প চালুর কথাও উল্লেখ করে তিনি বলেন, “এই এলাকা কৃষনির্ভর। কৃষকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি কৃষিনির্ভর শিল্প বিকাশ করব, যাতে কর্মসংস্থান তৈরি হয়। যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলব।”


\r\n

বিএনপি চেয়ারম্যান বলেন, “নির্বাচনী জনসভায় দলের বিরুদ্ধে অন্য দলের কথা বলার কোনো প্রয়োজন নেই। জনগণ জানতে চায় আমরা তাদের জন্য কী করব। খালেদা জিয়া বলতেন, বাংলাদেশ ছাড়া তার আর কোনো ঠিকানা নেই। বিএনপির নেতাকর্মীরা বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা। তাই আমরা জনগণের সামনে দাঁড়িয়েছি এবং জনগণের শক্তিতে দেশ পুনর্গঠন করতে চাই।”


\r\n

তিনি শেষ করেন, “১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমরা কোনো ধর্মের ভিত্তিতে মানুষকে বিচার করিনি। ২৪ সালের অভ্যুত্থানেও একই ছিল। এই দেশে হাজার বছর ধরে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছে এবং ভবিষ্যতেও থাকবে। ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না।”