ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদের প্রার্থীরা শপথ নিয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় তারা শপথবাক্য পাঠ করেন।

এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ছাত্রদল সমর্থিত প্যানেল এবং হলভিত্তিক প্রার্থীরা বটতলায় শপথ নেবেন। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান।