আইন উপদেষ্টা আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের গুরুত্বকে ‘গণতন্ত্রের অভিমুখী বিশাল পদযাত্রা’ হিসেবে অভিহিত করেছেন।
নির্বাচনের আগের রাতে (৮ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, “মঙ্গলবার ডাকসু নির্বাচন। দেড় যুগ পর দেশের তরুণরা অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। আশা করি শিক্ষার্থীরা এই সুযোগ গ্রহণ করবেন এবং বিপুল সংখ্যায় ভোট দেবেন। যেই জিতুক, তাকে সবাই বরণ করবে। আল্লাহ আমাদের সহায় হোন।”
আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিকেল ৪টা পর্যন্ত চলবে। ক্যাম্পাসের আটটি কেন্দ্রে শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। প্রতিটি ভোটার কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩টি পদে, মোট ৪১টি ভোট দেবেন।
\r\n\r\n\r\n
এবারের নির্বাচনে ২৮ পদের জন্য মোট ৪৭১ প্রার্থী লড়ছেন, যার মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ এবং নারী প্রার্থী ৬২। মোট ভোটার ৩৯,৮৭৪ জন, যার মধ্যে ছাত্র ২০,৯১৫ ও ছাত্রী ১৮,৯৫৯ জন।





