ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) নতুন কমিশনার যোগদান না করা পর্যন্ত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার চুক্তির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত ছিল।
১৯৮৪ ব্যাচের বিসিএস পুলিশ কর্মকর্তা সাজ্জাত আলী অতীতে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের নভেম্বরে তিনি চাকরিচ্যুত হন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার তাকে পুনর্বহাল করে। পরে ২০২৪ সালের ২০ নভেম্বর তিনি ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।





