গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৭ জন। আজ (সোমবার, ৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার সিটি করপোরেশন এলাকার বাইরে ঢাকা বিভাগে তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন এবং রাজশাহী বিভাগে একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এতে চলতি বছর মোট মৃত্যু হয়েছে ২৮৮ জনের, আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৮২২ জনে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৮২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ২ হাজার ৪৮৫ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি।





