দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১৫০ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৮৯ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১২২ জন, বরিশালে ১২৫ জন, খুলনায় ৩৫ জন, রাজশাহীতে ৩৯ জন, ময়মনসিংহে ২১ জন, রংপুরে ৬ জন এবং সিলেটে ৪ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৭ হাজার ৮৯১ জন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৫০ জন।





