দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে দুজন রোগীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।
হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ৩৮৪ জন, ঢাকা বিভাগে ১৯০ জন, বরিশাল বিভাগে ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, খুলনা বিভাগে ৫০ জন, ময়মনসিংহ বিভাগে ৫১ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন।
গত বছর দেশে ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল এবং ৫৭৫ জনের মৃত্যু ঘটে।





