বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে
বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সকল সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
আজ (সোমবার) সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম নোটিশটি পাঠান।
নোটিশে অভিযোগ করা হয়েছে, হামের টিকাকরণ কার্যক্রমকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে ড. ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের সংশ্লিষ্টতা রয়েছে।
আইনি নোটিশের বিষয়টি নিজে ফেসবুকে পোস্ট করে জানান আইনজীবী এম আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘হামের মতো টিকাকরণের ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি।’





