রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) সদস্যরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন।
বুধবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান মঙ্গলবার (১১ নভেম্বর) সম্পন্ন হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।





