রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিকসহ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পিছন থেকে জাপা ও লীগের সন্ত্রাসীরা হামলা করেছে। তবে এ বিষয়ে জাতীয় পার্টির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় বিজয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।