গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৬৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশাল বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ১১০ জন, চট্টগ্রামের বাইরে ৯৩ জন, ঢাকার বাইরে ১১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮২ জন, খুলনার বাইরে ৪২ জন, ময়মনসিংহের বাইরে ১৬ জন, রাজশাহীর বাইরে ৩৯ জন এবং সিলেটের বাইরে ৩ জন রয়েছেন।

একই সময়ে ৫৪০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ২৯,৮৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৩১ আগস্ট পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩১,৪৭৬ জন। এর মধ্যে ৫৯.৬ শতাংশ পুরুষ এবং ৪০.৪ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া চারজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১২২ জন।