ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামান। সোমবার তাকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
অফিস আদেশে বলা হয়েছে, প্রচলিত বিধি-বিধান অনুযায়ী তিনি অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন।
বর্তমানে তিনি স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত আছেন।





