ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের কাছাকাছি একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগেছে। ফায়ারের ৪ ইউনিট কাজ করেছে। ৭ মিনিটে নিয়ন্ত্রণে আগুন।
সোমবার সন্ধ্যা সোয়া ৬টার পর এ ঘটনা ঘটে, জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক জানান, বিজয় একাত্তর হলের পাশে একটি দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায়। এতে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ভূমিকম্পের পর সতর্কতার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। রোববার বিকেল ৫টার পর শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল, তবে অনানুষ্ঠানিকভাবে তাদের আরও একদিন থাকার অনুমতি দেওয়া হয়। তাই বিজয় একাত্তর হলের কিছু শিক্ষার্থী এখনও হলেই অবস্থান করছেন।
বিস্তারিত আসছে…





