এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতিগত অস্তিত্বের ভিত্তি যে কৃষিভিত্তিক সমাজের ঐতিহ্যবাহী কৃষ্টি-সংস্কৃতি তথা গ্রামীণ কৃষক-শ্রমিক-মেহনতি জনতার কৃষ্টি-সংস্কৃতি সকলের মাঝে তুলে ধরার একটি প্রয়াস হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজন করছে ❝নবান্ন উৎসব ১৪৩২❞।
এই উৎসব ও সাংস্কৃতিক আয়োজনটি ৫ অগ্রহায়ণ, ১৪৩২ তথা ২০ নভেম্বর, ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসির উড়ন্ত পায়রা চত্বরে বিকাল ৩:০০টা থেকে অনুষ্ঠিত হবে।
এই দেশজ সাংস্কৃতিক আয়োজনে নাচ, গান, কবিতা আবৃত্তি ইত্যাদি নানারকম পরিবেশনা নিয়ে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর সাথে বিশেষ আয়োজন হিসেবে থাকছে প্রখ্যাত বাউল শিল্পী চিশতী বাউল, সংগীত শিল্পী আকাশ গায়েন, ফারজানা আফরিন ইভা, আবু রাশেদ, পলাশ, রবি সহ ক্যাম্পাস মাতানো শিল্পীদের গান এবং গ্রামীন ঐতিহ্যবাহী লাঠিখেলা সহ নানাবিধ সাংস্কৃতিক পরিবেশনা।





