গাজীপুর-৬ আসন বহালের দাবিতে বিএনপির নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। এতে ব্যস্ততম সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।


\r\n

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের টঙ্গী কলেজগেইট এলাকায় বিএনপির নেতারা মহাসড়কের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ করেন।


\r\n

জানা গেছে, গাজীপুরে এবার নতুনভাবে ৬টি আসন যুক্ত করার প্রস্তাবনা আসে। এই বিষয়টি নিয়ে হাইকোর্টের রায় ঘোষণা পর্যন্ত নেতাকর্মীরা অপেক্ষা করছিলেন। তবে দুই দিন আগে হাইকোর্ট ৬টি আসন বাতিলের সিদ্ধান্ত দেয়। এরপর বিএনপি আপিল করে আসন রক্ষার চেষ্টা শুরু করে। বিক্ষোভকারীরা এই রায়ে অসন্তোষ প্রকাশ করে মহাসড়ক অবরোধ এবং টায়ারে আগুন জ্বালান।


\r\n

গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার ও ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, “টঙ্গীতে টায়ারে আগুন দিয়ে মহাসড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।”