ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির শফিকুর রহমান।
বৃহস্পতিবার জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করে। ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তা জানান, ঢাকা-১৫ আসনে এদিন শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র নেওয়া হয়েছে।
এর আগে ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে ঢাকা-১৫ আসন থেকে বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনসহ অন্তত এক ডজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।





