ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন নিয়ে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

চারটি থানার মধ্যে আজ বনানী থানার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ থানা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে নাছির উদ্দিন নাছির বলেন, নির্বাচন ঘিরে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, ঢাকা-১৭ আসনের ভোটারদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেসব বিষয়ে সমাধানের অঙ্গীকার তুলে ধরবেন তারেক রহমান।