বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি মোরগ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।


ঢাকা-১৭ এলাকায় বিএনপির এক নির্বাচনী পথসভায় উপস্থিত হয়ে এ ঘোষণা দেন কাজী এনায়েত। তিনি বলেন, “আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। তারেক রহমানের চেয়ে শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশে যোগ্য প্রার্থী নেই। 

তিনি আরও বলেন: আমরা সবাই এখন ধানের শীষের জন্য কাজ করব।”